তুমি_আছো_এ_মনে


 তুমি_আছো_এ_মনে


পর্ব : ২

✍️ লেখিকা : সুমি আক্তার


প্রনার জ্ঞান ফিরলো ধীরে ধীরে। চোখ খুলতেই দেখলো সে শুয়ে আছে হাসপাতালের একটি বেডে। পাশে দাঁড়িয়ে আছে এক নার্স।


নার্স হালকা হাসি দিয়ে বললো—

নার্স: “ওহ, আপনি জ্ঞান ফিরে পেয়েছেন। এখন কেমন লাগছে শরীর?”


দুর্বল কণ্ঠে প্রনা বললো—

প্রনা: “আমি এখন ঠিক আছি সিস্টার। কিন্তু… আমি এখানে এলাম কিভাবে?”


নার্স কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই এক মধ্যবয়সী লোক ঘরে প্রবেশ করলো। দরজার ভেতর ঢুকেই বললো—

লোকটি: “আপা, রোগীর কি জ্ঞান ফিরেছে?”


নার্স মাথা নেড়ে বললো—

নার্স: “জি, উনিই এই মেয়েটিকে হাসপাতালে নিয়ে এসেছেন।”


লোকটি ধীর পায়ে এগিয়ে এসে মায়ামাখা কণ্ঠে বললো—

লোকটি: “আম্মাজান, এখন শরীর কেমন আছে?”


প্রনা বিস্মিত চোখে তাকিয়ে বললো—

প্রনা: “আমি এখন অনেকটা ভালো আছি চাচা। আমাকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ।”


লোকটি মাথা নাড়িয়ে বললো—

লোকটি: “না না, ধন্যবাদ দেওয়ার কিছু নাই। আমি রিকশা নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম আপনি রাস্তার উপর পড়ে আছেন। তাই হাসপাতালে নিয়ে আসলাম।”


প্রনা চুপ করে কিছুক্ষণ তাকিয়ে রইলো। তারপর আস্তে বললো—

প্রনা: “আচ্ছা, আমি এখন আসি।”


সে উঠতে চাইলে নার্স দ্রুত বললো—

নার্স: “আপনি একা যাবেন? শরীর এখনো দুর্বল। বিশ্রাম নিন।”


প্রনা ঠোঁটে হালকা হাসি ফুটিয়ে উত্তর দিলো—

প্রনা: “চিন্তা করবেন না, আমি ঠিক আছি। একা যেতে আমার সমস্যা হবে না।”


বিদায় নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেলো প্রনা।



---


রাত তখন আটটা। আছিয়া বেগম—আকাশের মা—ড্রইং রুমে বসে আছেন। প্রনা এখনো ফিরেনি বলে চিন্তায় অস্থির হয়ে পড়েছেন তিনি।


নিজের সাথে নিজেই বিড়বিড় করে বললেন—

আছিয়া বেগম: “কি ব্যাপার! এত রাত হয়ে গেলো, প্রনা এখনো ফিরলো না। কোনো বিপদ হলো নাকি…”


ঠিক তখনই পিছন থেকে দরজার দিকে এগিয়ে আসা এক কণ্ঠ শোনা গেলো—


“আমি এসেছি, আম্মা…”


আছিয়া বেগম চমকে তাকালেন।


চলবে...

Post a Comment

Previous Post Next Post
       Click to Watch